Skip to main content

বিনামূল্যে তিন দিনের কৃষি উদ্যোক্তা আবাসিক প্রশিক্ষণ

  দেশে আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে তরুণদের সম্পৃক্ত করতে বিনামূল্যে তিন দিনের আবাসিক কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। এই প্রশিক্ষণ পরিচালনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে টিস্যুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প। আয়োজকরা জানিয়েছেন, কৃষিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করতে নতুন প্রজন্মের দক্ষ উদ্যোক্তা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তি, উদ্ভাবন, পরিকল্পনা ও নেতৃত্বের সমন্বয়ে তরুণদের ‘নেক্সট জেনারেশন ফার্মার’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। কী শেখানো হবে তিন দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা পাবেন। এর মধ্যে রয়েছে— -টিস্যুকালচার ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার -উন্নতমানের চারা উৎপাদন ও নার্সারি ব্যবস্থাপনা -কৃষিভিত্তিক ব্যবসা পরিকল্পনা, বাজারসংযোগ ও ভ্যালু চেইন -নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও উদ্যোক্তা দক্ষতা -সফল কৃষি উদ্যোগ গড়ে তোলার বাস্তবধর্মী দিকনির্দেশনা সম্পূর্ণ বিনামূল্যে সুবিধা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য আবাসন, খাবার, যাতায়াত...

কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে!

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং IFAD-এর যৌথ উদ্যোগে PARTNER (DAM) প্রকল্পের অধীনে কৃষি উদ্যোক্তাদের জন্য ১২ দিনের বিশেষ প্রশিক্ষণের আবেদন অনলাইনে শুরু হয়েছে।

প্রশিক্ষণের প্রধান বিষয়সমূহ: পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট, উত্তম কৃষি চর্চা, অ্যাকাউন্টস ও বুক কিপিং, বিজনেস প্ল্যানিং, সেলস ও মার্কেটিং, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা।

যে যে বিষয় প্রশিক্ষন নিতে পারবেন:

১. কৃষি উপকরণ

২. খাদ্য প্রক্রিয়াকরণ

৩. ফল ও সবজি প্রক্রিয়াকরণ

৪. মাছ, মাংস ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ

৫. খাদ্য বহির্ভূত পণ্য (পাট জাতীয় পণ্য) প্রক্রিয়াকরণ

৬. মসলা জাতীয় পণ্য প্রক্রিয়াকরণ

৭. এগ্রো-টুরিজম

৮. কৃষি যন্ত্রপাতি ও মেকানিক্স সেবা

৯. বাণিজ্যিক কৃষি

১০. মাশরুম উৎপাদন ও প্রক্রিয়াকরণ

🔗 আবেদনের লিংক: https://aeims.dam.gov.bd/

সরকারি এই সুযোগ কাজে লাগিয়ে আপনার কৃষি ব্যবসাকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। 

বিস্তারিত তথ্যের জন্য নিচের ছবিটি দেখুন।

Comments

Popular posts from this blog